শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ মে, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কুমিল্লায় মালবাহী একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) ভোর চারটার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪ নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বেশকিছু মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর চারটার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। শিগগিরই এই উদ্ধার তৎপরতা শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain