শিরোনাম :
সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেট বিভাগজুড়ে পৃথক অভিযানে-র‌্যাবের জালে ৯ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার হামলায় জনপ্রতিনিধি নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার হামলায় ইমাদুয়া প্রদেশ সভার চেয়ারম্যান এ ভি সারাথ কুমার নিহত হয়েছেন। সোমবার তার বাসবভবনে হামলা চালানো হয়।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়,বাসভবনে হামলার পর হৃদরোগে আক্রান্ত হন ৬৩ বছর বয়সী সারাথ কুমার। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

এর আগে সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়ায় সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ক্ষমতাসীন দলের একজন এমপির লাশ।

অমরাকীর্থি আথুকোরালা নামের ওই এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তার গাড়ির পথরোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তার লাশ পাওয়া যায়।

শ্রীলঙ্কায় সরকার বিরোধী এই বিক্ষোভে প্রায় ১০০ জন আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain