শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে কুমারগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ-আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মুন্নাকে ( ৪৫) আটক করেছে জালালাবাদ থানাপুলিশ। মুন্না কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে। সোমবার (৯ মে) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এলাকার কিছু মানুষ এ ঘটনায় ভিকটিমের পরিবারের সঙ্গে বিষয়টির মীমাংসা করে নিতে চাচ্ছেন। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। তারা দোষীকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে চায়।

ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ভিকটিমের বাবা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্ষণের বিষয়টি কে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর পরিবার। সোমবার সকাল ৭টার দিকে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুন্না। পরে বিষয়টি জানাজানি হলে বেলা ২টার দিকে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় গিয়ে মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই বেলা আড়াইটার দিকে পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, অভিযুক্তকে আটকের পর স্থানীয় কিছু লোক ভিকটিমের বাবাকে ফুসলিয়ে বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন সোমবার রাতে কে বলেন, যেখানেই অন্যায়, নির্যাতন সেখানেই পুলিশ তৎপর। তার উপর এখানে একজন প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নাজমুল হুদা খাঁন

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain