শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

জলাবদ্ধ নিম্ন আয়ের মানুষের মাঝে ডা. শিপলুর খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু নগরীর জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। নগরীর তেররতন ও ঘাসিটুলার কয়েকটি স্হানে ডা. শিপলু খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের সময় সমবেত মানুষের উদ্দেশ্যে ডা. শিপলু বলেন, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিলেটবাসীকে নিয়ে আমৃত্যু কাজ করেছেন এবং এই নগরীর সম্মানিত নাগরিকদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। ডা. শিপলু মানুষের জন্য তার সহযোগিতা সাধ্যমত অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখর আহমদ, আব্দুস সালাম, লুতফুর রহমান, এনাম আহমদ, ফটিক আহমদ, শহীদুল ইসলাম, ইশতিয়াক নওশান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain