শিরোনাম :
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রী সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

ঘরে ঘরে উচ্চ শিক্ষিত নারী তৈরি করতে নয়নাভিরাম কলেজ নির্মাণ করে দিয়েছি: শফি আহমদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ বলেছেন, ইচ্ছে করলে নিজের বাড়িতে প্রাসাদোপম বিল্ডিং নির্মাণ করতে পারতাম। তা না করে এই অঞ্চলের মানুষের স্বার্থে নয়নাভিরাম কলেজ বিল্ডিং নির্মাণ করে দিয়েছি। যাতে করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত নারী তৈরি হতে পারে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া যেমন জীবনের চাকা গতিশীল হয় না। ঠিক তেমনি ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী না থাকলে পরিবার এবং দেশের উন্নয়ন হয় না। এজন্য নিজের সঞ্চিত অর্থ ব্যায় করে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছি। শফি চৌধুরী বলেন, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। কিছু হারাবারও নেই। এখন একটাই মাত্র চাওয়া এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।

তিনি আজ (১৪ মে) শনিবার দক্ষিণ সুরমায় তার প্রতিষ্ঠিত লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এর নির্মাণাধীন আইসিটি ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। দুপুরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী কলেজে গিয়ে পৌছলে অধ্যক্ষ আমিরুল আলম খান তাকে স্বাগত জানান।

এসময় কলেজ পরিচালনা পর্ষদ সদস্য ও কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain