শিরোনাম :
হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

খাদ্য কর্মকর্তারা ধান না নিলে চাকরি রাখবো না-সুনামগঞ্জে খাদ্যমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ডেস্ক :: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বোরো ধানের যে ক্ষতি হয়েছে তা সারা বাংলাদেশের হিসাবে ভালো করে ১ শতাংশও হবে না। তবে আমরা সুনামগঞ্জে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে সেই হিসাবে কৃষকরা গুদামে ধান দেবেন। তবে আমাদের কৃষক ভাইদের প্রতি অনুরোধ ধানগুলো শুকিয়ে ১৪% আর্দ্রতার মধ্যে নিয়ে এসে ধান দেবেন। যারা কৃষক তালিকায় আছেন তাদের কাছ থেকে খাদ্য কর্মকর্তারা ধান সংগ্রহ করবেন; যদি কেউ ধান না নেয় তাহলে আমাকে জানাবেন আমি তার চাকরি রাখবো না।

রোববার বিকেল ৫ টা সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি চাল মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, চাল আপনারা বলেছেন বরাদ্দ বাড়াতে সেটা আমরা মাথায় রাখবো, আপনাদের প্রতি অনুরোধ বাজারে চালের ঘাটতি তৈরি করবেন না। কিছুদিন আগেও চালের দাম বাড়াতে একটা অপচেষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারে নাই। তাই আপনাদের বলে দিতে চাই চাল আমাদের কাছে অনেক মজুদ আছে, তারপরও যারা চাল মজুদ করে বাড়াতে চাইবেন তাদের বলে দিই সামনে নির্বাচন সরকার কোনভাবেই চালের দাম আর বাড়তে দেবে না।

মন্ত্রী সাধন চন্দ্র আরও বলেন, সুনামগঞ্জের ধান শুকানো জায়গা নেই বলেছেন আমি এখানে ৮-১০ টি ধান শুকানোর পেডি সাইলো নির্মাণ করে দেওয়া হবে যেখানে কৃষকরা ধান নিয়ে আসবেন, আমরা সেটিকে ১ ঘণ্টার মধ্যে ১৪ শতাংশ আর্দ্রতায় নিয়ে আসবো যাতে কৃষকদের গুদামে ধান দিতে সমস্যা না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের উপকার হবে এমন কাজ আমরা আরও হাতে নিব, সুনামগঞ্জে গুদাম সংকট বলা হয়েছে এটিও আমরা বিবেচনাধীন রাখলাম।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাদ্য সচিব নাজমানারা খাতুন, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain