শিরোনাম :
মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে ঈদ উপহার বিতরণ অচল ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের, সাশ্রয় হবে ১৪ কোটি টাকা সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি -সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সমাজসেবী ইলাল রাজার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ সচেতন মহলের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর বাদাম বাগিচা যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সমাজসেবী এইচ আর ইলাল রাজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
বিষয়টি সচেতন মহল ও বাদাম বাগিচা এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে সমাজসেবী এইচ আর ইলাল রাজার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল, সমাজসেবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সমাজসেবী এটি এম সাহাব উদ্দিন, অধ্যাপক আইয়ুব আলী, এম বি এ সিরাজ উদ্দিন, রুহুল আমিন নগরী, জাহিদ উদ্দিন চৌধুরী, এম এ লতিফ, সুবহান আব্বাসী, উসমান লাবরী, ব্যবসায়ী এম এ রহিম, সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ইয়ামনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাগর আহমদ, সাধারণ সম্পাদক এখতিয়ার আহমদ, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, একটি কুচক্রী মহল সমাজসেবী এইচ আর ইলাল রাজার উপর ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।
একজন সৎ, নিষ্ঠাবান ভালোমনের সমাজসেবী ইলাল রাজা। তার কাছ থেকে এলাকার গরিব অসহায় মানুষ সাহায্যে সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত। তার ভালো কাজগুলো দেখে ঈর্ষন্বীত হয়ে সমাজে হেও প্রতিপন্ন করতে একটি মহল এমন অপ্রচার করছে। তারা বলেন, অপপ্রচারকারীদের অপ্রচার নিছক একটি ষড়যন্ত্র ও মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমরা এ ধরণের অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সমাজসেবী ইলাল রাজার উপর ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain