শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

জাস্ট হেলপ সিলেট প্রাইড রোটারী আই হসপিটালে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাস্ট হেলপ সিলেট প্রাইড রোটারী আই হসপিটালের উদ্যোগে হত দরিদ্র, দিনমজুর মানুষের মধ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে সোমবার সকালে গোয়াইনঘাটের সীমার বাজারস্থ হসপিটালে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রোটারিয়ান পিপি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব সিলেট প্রাইড এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাস্ট হেল্প ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ বক্ত মজুমদার ভিরু, রোটারিয়ান পিপি আফসর আহমদ বকুল, রোটারিয়ান পিপি লিয়াকত শাহ ফরিদী, রোটারিয়ান সিরাজ উদ্দিন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনি, রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান আবু তৈয়ব দিপু, রোটারিয়ান সাঈদ আহমদ, রোটারিয়ান মনিরুজ্জামান মনি, এলাকার মুরব্বি মোঃ রাশিদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ২ শতাধিক দরিদ্র মানুষেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাছাইকৃত রোগীদের পরবর্তীতে অপারেশন করানো হবে।
বক্তারা বলেন, চক্ষু মানুষের অমূল্য সম্পদ। চক্ষু দ্বারা আমরা পৃথিবীর আলো বাতাস ও সুন্দর্য দেখার পাশাপাশি আমাদের নিত্য দিনের কাজ করতে পারি। তাই চোখের যত্ন নেওয়া অতিব জরুরি। বক্তারা বলেন, গ্রামগঞ্জের হত দরিদ্র দিনমজুর মানুষ টাকার অভাবে সিলেটে গিয়ে ডাক্তার দেখাতে পারছেন না। ঠিক তেমনি এক সময় জাস্ট হেলপ সিলেট প্রাইড রোটারী আই হসপিটাল হত দরিদ্র মানুষের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজিত একটি মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা তাদের মত দেশ জাতি ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain