শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

আহত পুলিশ সদস্যদের দেখতে সিলেট মহানগর যুবলীগ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জামায়াত-শিবিরের হামলায় আহত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির এএসআই নিশু লাল দে কে দেখতে মঙ্গলবার (১৭মে) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ দলের নেতাকর্মীরা।

এসময় আলম খান মুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে তাৎক্ষনিক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেন। ফোনে পররাষ্ট্রমন্ত্রী আহতদের চিকিৎসার খোজ নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আহত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখতে পুলিশসহ প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছেন। জামায়াত-শিবিরের রোষানলে পড়ে অনেকে আহত হচ্ছেন। আমরা জামায়াত-শিবিরের এসব নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোজখবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain