শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ দ্বিতীয়জনের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলায় খারইল বিলে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতের নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ পাওয়া গিয়েছিলো গতকাল সোমবার বিকেলে। আজ দ্বিতীয় জনেরও লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টার দিকে নিখোঁজ দ্বিতীয় ব্যক্তি রজাখ আলীর লাশ সিলেট জালালাবাদ থানার লালপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রজাখ আলী সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

এ আগে সোমবার বিকেল ৬টার দিকে নিখোঁজ অপর ব্যক্তির আছকন্দর আলীর লাশ উদ্ধার করে পুলিশ। আছকন্দর একই উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।

রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তী স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন দুইজন। তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার হলেও উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলীর কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তারা দুজন নৌকাযোগে রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain