শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

৬ দিন পর সুনামগঞ্জে বিপৎসীমার নিচে সুরমার পানি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২২ মে, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে টানা ৬ দিন সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখন সেটি নিচে নেমেছে।

গতকাল শনিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় রাত থেকে জেলায় সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (২২ মে) এ অবস্থাকে বন্যা পরিস্থিতির উন্নতি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, আবহাওয়া ভালো হওয়ায় নদীর পানি কমেছে। বর্তমানে জেলায় সুরমার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তাই বলা যায়, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ছাতকে এখনও সুরমার পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

নদীর পানি কমে গেলেও শহরের বিভিন্ন এলাকার পানি স্থির থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি অবস্থায় দিন কাটছে পৌর এলাকার বাসিন্দাদের।

নবীনগর এলাকার রত্না বেগম বলেন, ‘এ বছর পানি দ্রুত এসে আমাদের গৃহস্থির সবকিছু ভিজে গেছে। মাঠের ধান গোলায় তোলার পরও তা ভিজে গেছে। এখন ঘরের মধ্যেই কোনো রকম দিন কাটছে আমাদের।’

এদিকে সুনামগঞ্জ পৌর শহরে বাসাবাড়ির পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে ড্রেনেজ সমস্যার কারণে পানি দ্রুত নামছে না বলে দাবি করেছেন বাসিন্দারা।

মরাটিলা এলাকার সুবল দাস বলেন, ‘পানি কমছে খুব ধীরগতিতে। জমে থাকা পানি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যা খুবই কষ্টকর।’

শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা অঞ্জন রায় বলেন, ‘হাওরের পানি শহরে চলে এলেও স্থির হয়ে থেকে যায়। এটার মূল কারণ সুনামগঞ্জের পৌর শহরের সব ড্রেন ময়লায় কানায় কানায় পরিপূর্ণ। আর এখন এই ময়লা পানির সঙ্গেই ২ দিন ধরে আছি।’

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘ঢল আর বৃষ্টিতে পৌর শহরের অনেক আবাসিক এলাকায় পানি উঠেছে। আমরা লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। খাওয়ার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেয়া হচ্ছে সঙ্গে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain