শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান

হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ী তোড়া উৎসব শনিবার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ী তোড়া উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে শনিবার। প্রতি বছর উৎসব উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে হাজারো ভক্ত-আশেকান জড়ো হয়ে লাকড়ী তোড়া উৎসবে অংশ নেন।

শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় ৭শ’ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হয়। সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত এ উৎসব হিজরী বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়।

এ উৎসব উপলক্ষে দরগা-ই-হযরত শাজালাল প্রাঙ্গন থেকে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার হাজার শাহজালাল ভক্তের বর্ণাঢ্য মিছিল লাক্কাতোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ের দিকে ছুটে যায়। সেখান থেকে সংগ্রহ করা হয় লাকড়ি। সেই লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল নিয়ে দরগা প্রাঙ্গনে ফিরে আসা হয়। যা এ উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ)-এর বার্ষিক উরশ শরীফের শিরনী রান্নায় ব্যবহার করা হয়।

এদিকে, লাকড়ী তোড়া উৎসব উপলক্ষে বাংলাদেশ হযরত শাহ জালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের সভাপতি ও দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়ালী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, মাজারের সেক্রেটারী সামুন মাহমুদ খান ও সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain