শিরোনাম :
জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ আজ দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, ১৬ ড্রেজার ও নৌকা ধ্বংস রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান সম্পন্ন সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল

নগরীতে পাইলট স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ-করেন-ডা. আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, ক্লিন সিটি সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্ব জুড়ে সমাদৃত। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশকে অর্থনৈতিক, অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা সহ প্রতিটি ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক সচল, চিকিৎসক-সেবিকা নিয়োগ, হাসপাতালগুলোকে আধুনিকায়নের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা খাতকে সমৃদ্ধ করেছেন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে সিলেটে সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নতুন হাসপাতাল নির্মান হচ্ছে। আমার বাবা সাধ্যমত নগরীর মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য নগরীতে স্যাটেলাইট ক্লিনিক স্হাপন সহ নানা কাজ করেছেন। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষ ও এলাকার উন্নয়নই আমাদের লক্ষ।
কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিস এর সার্বিক সহযোগিতায ক্লিন সিটি সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যায় পরবর্তী নগরীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (২৭ মে) দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ক্লিন সিটি সামাজিক সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও যুব সংগঠক নাজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জিলাল চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ চয়ন, মেডিকেল অফিসার ডাঃ রাহাত, এসিটেন্ট রেজিষ্টার ডাঃ মো আরিফ আফজাল, ক্লিন সিটি সামাজিক সংগঠনের সদস্য আব্দুল লতিফ, সুয়েব নেওয়াজ, মারুফ আহমদ, তারেক রহমান, জাহিদ হাসান, কায়কোবাদ, মিনহাজ আহমদ, রিফাতুল গনি, জাকির আহমদ সাজিদ, মোহাম্মদ রুমান, মোহাম্মদ রিফাত, নাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মুরাদ আহমদ, যুবলীগ নেতা জাহিদ হোসেন মুছা, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, আহমদ মুছা, উসমান আহমদ, ইসতিয়াক নওশান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain