শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটের কুমারগাওয়ে ভূমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটের কুমারগাওয়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মে) জুমার নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পঞ্চয়িতের এক মুরব্বীকে গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।একদিকে পঞ্চায়েত পক্ষ, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পঞ্চয়েত পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় নারীদেরকে ইটের টুকরো ও পাথর এগিয়ে দিয়ে সহায়তা করতে দেখা গেছে। অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজনও হামলায় কুনঠাসা থাকলেও প্রতিহতের চেষ্টা করেন। উভয় পক্ষে ইটপাটকেলে অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় পৌনে ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষস্থল ত্যাগ করেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain