শিরোনাম :
সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান

নগরীর মাছিমপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, জেলা গণফোরাম ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রবাসী নাগরিকবৃন্দের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৬ বৃহস্পতিবার) দুপুরে নগরীর মাছিমপুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসীরা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, গনফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলার দিন এর সম্পাদক ও প্রকাশক বকশী ইকবাল আহমদের নেতৃত্বে এসময় প্রায় দেড় শতাধিক বন্যার্তদের মধ্যে শুকনো খাবার মুড়ি, চিড়া ও গুড় বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক লেখক, গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, গনফোরাম মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ, গনফোরামের সদস্য মামুনুর রশিদ চৌধুরী, গনফোরাম কর্মী সাংবাদিক হুমায়ুন রাহমান বাপ্পী, ব্যবসায়ী সৌরভ আহমদ চৌধুরী, সাংবাদিক সুনিল সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain