শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজিবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৯ মে) বেলা ১২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য শাহজিবাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে শারীরিকভাবে কেউ বড় রকমের ক্ষতির সম্মুখীন হননি। তবে ধোঁয়া ও তাপমাত্রার কারণে ৮-১০ জনের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়েছে।

এদিকে আগুণ লাগার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের চার পাশে ভিড় জমায় উৎসুক জনতা। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain