শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

মাঝখানে নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল, এখন স্বচ্ছ প্রক্রিয়ায় হবে: ইসি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুৃর রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইতিবাচক ইমেজ তৈরিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে।

রোববার সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরিক্ষা করে বিজ্ঞজনরা মতামত দিয়েছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, বিয়ানীবাজার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা। আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain