শিরোনাম :
ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে আমির রশিদ নামের এক যুবক নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫১৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট)সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়া গাঙের পাড় এলাকায় পিয়াইন নদীতে পানিতে ডুবে এক যুবকের নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের মোঃ আবুল বাশার এর পুত্র আমির রশিদ (২১)। নিখোঁজ আমির রশিদ এর নিকটতম আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানাযায়, গতকাল রাত সাড়ে ৯টায় রাতের খাবার খেয়ে তার এলাকার কয়েক জনের সাথে গান গাইছিলেন, হঠাৎ গানের তালে আমির রশিদ আত্মহারা হয়ে নাচতে গিয়ে হঠাৎ নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। ৫ মিনিট অতিবাহিত হওয়ার পর। তার সাথে থাকা সহকর্মীরা কোন সাড়াশব্দ না পেয়ে সবাই চিৎকার করলে আশপাশের বাড়িঘরের সবাই ছুটে আসে এবং স্থানীয়রা মিলে নিখোঁজ আমির রশিদকে অনেক খোঁজাখুঁজি করে নদীতে না পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এ এসআই মশিউর রহমান ঘটনাস্থলে যায়। এবং বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম নজরুল ইসলাম জানান, গতরাত সাড়ে ৯টার দিকে নয়াঙ্গের পার এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকার মাঝে বসে কয়েক জন শ্রমিক বসে গান গাই ছিলেন, হঠাৎ করে আমির রশিদ নামের একজন শ্রমিক গানের তালে নাচতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে আমাদের থানা পুলিশকে খবর দিলে আমরা তাৎক্ষণিক ঘঠনাস্থলে পুলিশ পাঠাই। এবং আজ রবিবার বেলা ১২টা দিকে ফায়ারসার্ভিস এর ডুবুরি দলের সদস্যরা এসে ঘঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ ছেলেটির কোন সন্ধান মিলেনি। আগামিকাল আবারও ফায়ারসার্ভিস এর ডুবুরি দল এসে নিখোঁজ আমির রশিদের সন্ধান করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain