শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান তিনি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়। ভিডিওতে দেখা যায়, এক যাত্রী গালিগালাজ করছেন এবং ২ নারী যাত্রীকে মারতে উদ্যত হন।

তিনি বলেন, ‘আমরা যতদূর জেনেছি, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর ঘটনার সূত্রপাত। এরপর তা নিয়ে ওই হাতাহাতির ঘটনা ঘটে।’এটা খুবই দুঃখজনক যে বিমানের কয়েকজন যাত্রী এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন,’ বলেন তিনি।

আবু সালেহ আরও বলেন, ‘ফ্লাইটের কেবিন ক্রুরা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর অনুযায়ী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করেন।’

‘পরে হাতাহাতির ঘটনায় সংশ্লিষ্ট ৭ যাত্রীকে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে,’ বলেন বিমানের এমডি। তবে ওই ৭ যাত্রীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain