শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

সিলেট শামসুদ্দিন ছাত্রাবাসে মোবাইল চুরি; নিরাপত্তা কর্মিকে মারধরের অভিযোগ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসে মোবাইল ফোন চুরি হবার ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা হামলা চালিয়ে ছাত্রাবাসের নিরাপত্তাকর্মীর কক্ষ ভাংচুর করে, আসবাব পোড়ানোর ঘটনা ঘটেছে। ছাত্রদের হামলায় নিরাপত্তা কর্মি মোবারক এবং তাজুল ইসলাম নামে দু’জনের আহত হবার খবর পাওয়া গেছে।

 

এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এক কর্মচারির সূত্রে জানা যায়, শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসের জি ব্লকের একটি কক্ষ থেকে একজন ছাত্রের মোবাইল ফোন আজ হারিয়ে যায়। হারানো ফোন চুরি গেছে অভিযোগ তুলে ফোন ফিরিয়ে দেবার জন্যে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ছাত্ররা।

 

কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখছে বলে জানায়। কিন্তু, ছাত্ররা এতে আশ্বস্ত হতে পারেনি। ছাত্ররা হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীর কক্ষ ভাংচুর করে, কক্ষে থাকা আসবাবপত্র পুড়িয়ে দেয়। এরপর তারা রোববার বিকেল ৩টায় কর্তব্যরত নিরাপত্তা কর্মি তাজুল ইসলামকে আটক করে মোবারক মিয়াকে নিয়ে আসার কথা বলে শিক্ষার্থীরা। পরে ছাত্ররা তাজুল ইসলামকে নিয়ে সকালের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মচারি মোবারকের বাসস্থানে মোবারকের খোঁজে যায়, সেখানে মোবারককে না পেয়ে তার পরিবারের সঙে অশালীন আচরণ করে।

 

কর্তৃপক্ষের আশ্বাসে ক্ষান্ত না হয়ে হামলা চালিয়ে দু’জনকে আহত করায়, নিরাপত্তাকর্মির কক্ষ ভাংচুর, এবং, আসবাব পোড়ানোর ঘটনায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিচারের দাবিতে আগামিকাল থেকে ৪র্থ শ্রেণির কর্মচারিরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain