শিরোনাম :
উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও একজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

এই দুর্ঘটনায় তিন থেকে চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তাঁরা গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর তাঁরা ইজিবাইকের পেছনে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তাঁদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি ডান দিকে চলে আসায় তাঁদের গাড়িটি সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তাঁর বোন আহত হয়েছেন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain