শিরোনাম :
সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬)। আহত ব্যক্তি হলেন ওই ইউনিয়নের উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ (১৮)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, বুধবার রাতে রহমানিয়া মোড়ে একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain