শিরোনাম :
সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সীমান্ত হত্যা বন্ধে ঐক্যমত বিজিবি-বিএসএফ সিলেটে সম্মেলন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সীমান্ত হত্যা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানরোধসহ অমিমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে দুই বাহিনী পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সিলেটে চারদিনের সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিজিবি ও বিএসএফ’র পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ব্যক্তের কথা গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত ৩০ মে শুরু হয়ে বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হয়। সম্মেলনে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিয়ন কমান্ডার (সরাইল, চট্রগ্রাম, কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর) তানভীর গনি চৌধুরী। বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইজি (মেঘালয়, মিজোরাম ও কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) সুমিত শরণ।

সম্মেলনে বিজিবি কর্মকর্তারা সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিকদের উপর বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হামলা, মাদক পাচার, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, ভারত দিয়ে জোরপূর্বক বাস্তুচ্যূত মায়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বিএসএফকে অনুরোধ জানান। এছাড়া কসবা রেলওয়ে লিংক প্রজেক্টের কাজ পুণরায় শুরু ও যৌথ নদী কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ অংশের নদী শাসন সংক্রান্ত কাজে বিএসএফ’র বাধা অপসারনসহ দীর্ঘদিনের অনিষ্পন্ন বিভিন্ন সমস্যার কথা বিজিবির পক্ষ থেকে উত্থাপন করা হয়।

বিজিবির প্রস্তাবের প্রেক্ষিতে সীমান্ত হত্যা ও মাদক পাচার বন্ধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মিলিত জোরালো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ঐক্যমত পোষন করে বিএসএফ। এছাড়া ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ বন্ধে উভয় বাহিনী নিজ নিজ দেশের আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সম্মেলনে বিএসএফও তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরে। এর মধ্যে ছিল- বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং বিএসএফ ও ভারতীয় নাগরিকদের উপর হামলা, মাদক, গরু ও বিভিন্ন ধরণের চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন সীমান্ত স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়টিও তুলে ধরে বিএসএফ।

জবাবে বিজিবি সীমান্ত হত্যা বন্ধে ভারতে কোন বাংলাদেশি অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে বিদ্যমান সীমান্ত আইন ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া, বিদ্যমান বিধিবিধান ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নকশা অনুসরণ করে প্রস্তাবনা প্রেরণের উপর বিজিবি গুরুত্বারোপ করে।

এছাড়া মাদক পাচার ও চোরাচালানরোধে উভয় বাহিনী একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেয় বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain