শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে খান জামালের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল ভোরে সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা-ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার

বানিয়াচংয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ১০১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতে এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম দুর্গাপুর ও দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) ও পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আমির হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬)।

প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রামিম মিয়া বাড়ির পাশে কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে সে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে তাকে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় পৈলারকান্দি ইউনিয়নে বাড়ির পাশের হাওরে গরু চরানোর সময় পশ্চিম দুর্গাপুর গ্রামের উসমান তালুকদার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বজ্রপাতে দুজন নিহতের খবর পেয়েছেন তারা। সরকারি সহায়তা থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain