শিরোনাম :
অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটগামী ট্রেনটি-মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১জুন) দুপুর একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুণ লেগে যায়।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী সুখেন দাশ প্লাবন জানান, আমি ট্রেনটির এসি বগিতে বসেছিলাম হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুণ ধরে গেছে,পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য অক্ষত বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলোতে থেকে আলাদা করে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুণ লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain