শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ

বিয়ানীবাজারে নৌকাডুবি, নতুন মেয়র ফারুকুল হক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় বিদ্রোহীতে ডুবেছে নৌকা। এ পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক।

বুধবার প্রবাসী অধ্যুষিত এ পৌরসভায় ভোটগ্রহণ হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুরকে প্রায় দেড়গুণ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন ফারুকুল।

প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন জি এস ফারুকুল হক (চামচ প্রতীক)। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।

এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছিলেন ১০জন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহীই ছিলেন তিনজন।

অন্য মেয়র প্রার্থীদের ৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এখন জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১ হাজার ৩৪৬ ভোট, মোবাইল প্রতীকের আব্দুস সবুর ১ হাজার ২৯৩ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৩২ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ৭০৯ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ৭৩৪ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন ১৮৭ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ৯৫ ভোট ও কাস্তে প্রতিকের আবুল কাশেম ৬৭ ভোট পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain