শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

ছাতকে বন্যা পরিস্থিতিতে
৫ লক্ষাধিক মানুষ পা‌নিব‌ন্দি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১২০৭ বার পড়া হয়েছে

নাসীর উদ্দিন :: সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অতীতের সকল বন্যা রেকর্ড ভেঙে দিয়েছে। লাখ-লাখ মানুষ কর্মহীন ও পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে সকল হাট-বাজার ও রাস্তা-ঘাট।

একমাসের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছেন এ অঞ্চলের মানুষ। বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ঘর বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। উপজেলা পরিষদের সকল কার্যালয় বাসা-বাড়ি, থানা, হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। ছাতকের সব এলাকায় এখন থৈ থৈ করছে পানি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সুরমা নদীতে খেয়া পারাপারও বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১৫ জুন) থেকে এখানে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

সুরমা, পিয়াইন, চেলা নদীসহ সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত ও নদ- নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। হাজার-হাজার মানুষ বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দেখা গেছে বিভিন্ন এলাকায় আশ্রয়হীন মানুষ পানিতে দাঁড়িয়ে রয়েছেন নিজের গবাদিপশু নিয়ে। অধিকাংশ এলাকায় পানিতে তলিয়ে গেছে ছাতক-সিলেট রেল লাইনও। এখানে বন্যা আর মানুষের আর্তনাদ একাকার হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain