শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

মদিনা মার্কেটের ব্যবসায়ী আবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের মদিনা মার্কেটের ব্যবসায়ী রনি পেইন্ট ও হার্ডওয়্যার এর স্বতাধিকারী মোঃ আবুল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মদিনা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) বাদ এশা মদিনা মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সহ সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদের পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বলাই দত্ত, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক ভিডিও কলে ব্যবসায়ীদের সাথে একাত্নতা পোষন করেন, এসময় আরো উপস্থিত ছিলেন মদিনা মার্কেটের ব্যবসায়ী মাসুক মিয়া, সাচ্চু মিয়া,সায়েদ মিয়া, ফরিদ মিয়া,,সাদিকুল বেগ, শামীম আহমদ, ওসমান বেপারী সহ প্রায় শতাধিক ব্যবসায়ী বৃন্দ। এসময় বক্তারা অতি দ্রুত হামলাকারীদের চিন্তিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। নতুবা ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। জানা যায় বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিটে ব্যবসায়ী আবুল হোসেন মদিনা মার্কেট থেকে তার বাসায় যাওয়ায় উদ্যেশে রওয়ানা দিলে নয়াপাড়া পুকুর পাড়ে পৌছা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা আবুলের উপর হামলা চালায়। এসময় আবুলের মাথায় ও সারা শরীরে আঘাত করে, তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়। পরে আবুলকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain