শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

আখালিয়া থেকে ৯ দিন ধরে নিখোঁজ যুবক সালমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর আখালিয়া ধানুকারা পাড় এলাকা থেকে নয় দিন ধরে ১৮ বছরের এক যুবক সালমান আহমদ নিখোঁজ রয়েছে। গত (২৩ জুন) দুপুর পর্যন্ত ওই যুবক কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২৫ জুন নিখোঁজ যুবকের মাতা মোছা: আজিজুন নেছা (৪০), স্বামী ধনাই মিয়া স্থায়ী ঠিকানা-দয়ামির মন্ডলপুর থানা ওসমানীনগর বর্তমান টিকানা আখালিয়া ধানুকার পাড় থানা কোতোয়ালী জেলা সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিডি নং ২২০৩/২৫-০৬-২২ইং।

নিখোঁজ যুবক এর নাম সালমান আহমদ(১৮)। সে ওসমানীনগর উপজেলার -দয়ামির মন্ডলপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে। তবে বর্তমানে আখালিয়া ধানুকার পাড় এলাকায় ২১ নং বাসায় ভাড়াটি হিসাবে বসবাস করছে।

নিখোঁজ যুবকের পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৩ জুন বেলা ১১ দিকে সালমান আহমদ বাসা থেকে বেড়ানোর উদ্যোশে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সালমান আহমদ আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত ২৫জুন মোছা: আজিজুন নেছা সিলেট কতোয়ালি থানায় জিডি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain