শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

পানিবন্দি বন্যা দুর্গত মানুষের ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখা ও সোনালী স্বপ্ন বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীসহ তরুণ সমাজকর্মী মো. হিলাল আহমদ, হুসেন আহমদ, বেলাল আহমদ মাদারী, মুহিত আহমদ ও দিলাল আহমদের আর্থিক সহযোগিতায় নগরীর উপকন্ঠ বাইশ টিলার দুর্গম এলাকার পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টায় পানিবন্দি অসহায় শতাধিক মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমানে ভয়াবহ বন্যায় সিলেটের বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়েছে। তবে ত্রাণ বিতরণ কর্মসূচী বেশিরভাগ শহরকেন্দ্রীক হয়ে পড়েছে। তাই গ্রামের মানুষ সারাদিনে একটি প্যাকেটও খাদ্যসামগ্রী হাতে পান না। সেই মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়। বক্তারা বলেন, আশরাফ গাজী যুক্তরাজ্য থেকে প্রবাসী ভাইবোনদের সহযোগিতা নিয়ে সিলেটে ব্যাপক কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত অর্থায়নে এবং সংগঠনের মাধ্যমে গরীব-দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ত্রাণ নিতে আসা একজন মহিলা রাশেদা বেগম আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমাদের কেউ খোঁজ রাখেন না। বিশুদ্ধ পানি সহ চরম খাবার সংকটে আমরা রয়েছি। নৌকা ছাড়া আমাদের যাতায়াতের কোন পথ নেই। আমরা যেন দ্বীপের বাসিন্দা। আজ আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেজন্য আমরা অত্যন্ত খুশী হয়েছি।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মো. দিলাল হোসেন, হাউজিং এস্টেট এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মাহবুব, জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মেরাজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গৌছ, ইমরান গাজী, তৌহিদুর রহমান ইমন, হিলাল আহমদ, ইয়াহইয়া আহমদ শাওন, নাঈম আহমদ, আব্দুর রহিম, ও লোকমান আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain