শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

বন্যায় সিলেটে ৫৭ প্রাণহানি, সারাদেশে ১১০

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বন্যায় সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ১৭ মে থেকে বুধবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা দাঁড়ালো।

বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১৩ হাজার ১৯৮ জন আক্রান্ত থাকলেও বুধবার তা বেড়ে ১৩ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯৪ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫৮৫ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

এছাড়া বজ্রপাতে আহত ১৫ জনের সবার মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। আর পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪০, সিলেট বিভাগে ৫৭ ও ঢাকা বিভাগে একজনসহ মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।

জেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain