শিরোনাম :
আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই

বানবাসী মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে চৌহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বানভাসী মুক্তিযুদ্ধাদের ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে বন্যার্ত শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরীর সাধারন সম্পাদক সাইদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আমিনুর রহমান পাপ্পু।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain