শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিদ্যুৎ সাশ্রয়ে সিলেটেও আলোকসজ্জা বন্ধের নির্দেশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এবার থেকে সিলেটে সকল অফিস-আদালত, মার্কেট ও শপিংমল কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বৃহস্পতিবার বিকেলে জানান, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে আপাতত সারাদেশে সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের চিঠিটি এখনও আমাদের কাছে এসে না পৌঁছলেও ইতোমধ্যে আমরা জেলা প্রশাসন ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল অফিসে বিষয়টি জানিয়ে দিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain