শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

হাকালুকি হাওরে বন্যাদুর্গতদের নিজ পুরস্কারের টাকা দিলেন আইজিপি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষ। সাম্প্রতিক এ বন্যায় শতকারা ৮০, এমনকি ৯০ ভাগ অঞ্চল পানিতে তলিয়ে যায়। এ থেকে ব্যতিক্রম নয় মৌলভীবাজারও। বিষয়টি সম্প্রতি দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের। যদিও তিনি এর আগে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে গিয়েছেন।
বৃহস্পতিবারে পুলিশ হেডকোয়াটার্সে ছিল বিভিন্ন জেলার পুলিশ প্রধানদের সাথে আইজিপির বৈঠক। এ বৈঠকে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে তার এলাকার বন্যা সম্পর্কে জানতে চান। এসময় পুলিশ সুপার হাকালুকি হাওরের বিষয়টি অবগত করেন। আইজিপি তাৎক্ষনিক সম্প্রতি তার অর্জন করা সেরা অনুশীলন পুরস্কারের (এক মাসের সমপরিমাণ বেতন) টাকার চেক তুলে দেন পুলিশ সুপারের হাতে। পুলিশের পক্ষ থেকে বন্যার পর থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও হাকালুকি হাওর এর জন্য আইজিপির এই বিশেষ অনুদান অনেকটা গর্বের সাথে দেখছে মৌলভীবাজার জেলা পুলিশ। এই টাকা প্রাপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আইজিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain