শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ১৩শ’ ২৯টি পরিবারের মাঝে (ভিজিএফ)এর মানবিক চাল বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সম্পতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক ত্রাণ সহায়তা লক্ষে (ভিজিএফ)এর চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে বন্যা কবলিত এলাকার হতদরিদ্র মানুষের জন্য আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের (ভিজিএফ)এর ১৩শ”২৯ টি পরিবারকে ১০কেজি করে মানবিক ত্রাণ সহায়তা প্রধান করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম করা পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ইউনিয়ন ট্যাগ অফিসার আবু কাওছার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, ইউপি সচিব কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক আবু হানিফ, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, আবুল হাসনাত, ও ইব্রাহিম আলী সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তার, রেজিয়া জলিল প্রমুখ। বন্যা কবলিত ও অসহায় হতদরিদ্র মানুষের উদ্দেশ্য করে বলেন, আপনারা কেউ নিরাশ হবেনা। সরকারের কোষাগারে যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জৈন্তা,গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এর মাননীয় সাংসদ ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা জনাব ইমরান আহমদ এমপি এই ত্রাণের ব্যবস্থা করেছেন। এবং সার্বক্ষণিক আমাদের সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত মানুষের খোঁজখবর রাখছেন। উপর দিকে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ৬৫টি পরিবারের জন্য নগদ ১০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। এবং এই টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৬৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain