শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

বন্যার্ত মানুষের পাশে এফডিআরএ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ এবং ঈদ উপহার হিসাবে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অব রুরাল এরিয়া (এফডিআরএ)” । গত (০১ জুলাই ) শুক্রবার থেকে (০৯ জুলাই) শনিবার সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় প্রায় এক হাজার পরিবারের মাঝে এই সকল ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এফডিআরএ সংগঠনের সদস্যবৃন্দ । এই কাজে সরাসরি সংযুক্ত ছিলেন এফডিআরএ সংগঠনের মিল্টন দাস, রাজীব সরকার, নির্মলেন্দু সরকার কল্লোল, মৃন্ময় দাস ঝুটন, মিজানুর রহমান, সুস্মিতা সরকার কলি, পাপড়ি সরকার, হোসেন আহমেদ, রুখন চৌধুরী, বকুল দাস, জুয়েল দাস, পরিতোষ সরকার, সোহেল আহমদ, মুক্তার হোসেন, প্রিন্স সরকার, ঝলক তালুকদার সহ আরো অনেকে । সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে তারা নিজ হাতে বন্যা দুর্গত মানুষের হাতে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

“ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অব রুরাল এরিয়া (এফডিআরএ)” এর চেয়ারম্যান মিল্টন দাস বলেন, কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের সংগঠন সর্বদা যেকোন দূর্যোগে অসহায় ও পীড়িত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে । সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain