শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

কুলাউড়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮) সম্পর্কে আপন দুই ভাই এবং বিজলি গ্রামের রিংকু মল্লিকের ছেলে। রুহিত ষষ্ঠ শ্রেণি ও পর্ব প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে রোববার বিকেলের দিকে শিশু দুটি খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর পরিবারের সদস্যরা রুহিত ও পর্বকে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে সন্ধ্যার দিকে পুকুরের পানিতে রুহিত ও পর্বকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain