শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

দিরাইয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাতের অন্ধকারে চোখে টসলাইটের আলো পড়ায় দুই যুবকের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ঢলুয়া গ্রামে গত শুক্রবার রাতে চোখে টসলাইট পড়ার দ্বন্দ্বে গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল কাহারের (১৯) সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আব্দুররুফের ছেলে নিহাদ (১৮)। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকেরা সংর্ষে জড়িয়ে পড়েন। আব্দুল মালিকের পক্ষের আশিক মিয়া (৪৫) সংঘর্ষ থামানোর চেষ্টা করলে প্রতিপক্ষের এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে শনিবার রাত তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক মিয়া।

আশিক ঢলুয়া গ্রামের কালাই মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে আশিকের মরদেহ দাফন করা হয়েছে। এই ঘটনায় দিরাই থানায় মামলা করেছেন নিহত আশিকের পরিবার।

ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain