শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সিলেটে বাড়ছে করোনায় মৃত্যু, প্রাণ গেলো আরেকজনের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে প্রাণঘাতি ভাইরাস করোনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মাসেই একদিনে ২ জুনের মৃত্যুসহ মারা গেছেন ৫ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক বৃদ্ধ (৯১) মারা গেছেন।

তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা ছিলেন। শনিবার বিকালে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান সিলেটভিউ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে ১২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে সিলেট জেলার ১০ ও মৌলভীবাজারের ২ জন।

এই ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৬৭ হাজার ২১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫৪১ জন।

আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছে ১ হাজার ২৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২২, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain