শিরোনাম :
সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল

৪ দফা দাবীতে গ্রাসরুটস’র প্রধানমন্ত্রী বরাবরে স্মারকপত্র প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ (১৭ জুলাই) রোববার ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহ দেশের বিভিন্ন জেলার প্রশাসকের মাধ্যমে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে ৪দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকপত্রে উল্লেখ্য করা হয়, এক বছরের জন্য বন্যা কবলিত এলাকায় ট্রেড লাইসেন্স ফ্রী মওকুফ। প্রান্তিক জনগোষ্ঠীর ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের আবেদনে সিআইবি রিপোর্টার ফ্রী বাতিল করা হয়। বন্যা কবলিত এলাকায় প্রয়োজন ভিক্তিক প্রশিক্ষণ প্রদান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় গ্রুপ ঋণ প্রদানের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্মারকপত্র প্রদান করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বন্যা কবলিত বিভাগীয় শহর সিলেট ও ময়মনসিংহ, রংপুর স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়ক অনিতা দাশগুপ্তা (সিলেট), গ্রাসরুটসের আজীবন সদস্য নাজনিন আনিসা (ময়মনসিংহ), কেন্দ্রীয় কমিটির সম্পাদক তাহমিনা আক্তার বিউটি (রংপুর), সদস্য সাবিহা সিদ্দিকা, নাদিরা হোসেন রুপা (ঢাকা)।

এছাড়া দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরিত স্মারকপত্র প্রদানকালে সকল জেলা কমিটির সভাপতি ও সম্পাদক এবং জেলার অবস্থানকারী কেন্দ্রীয় কমিটির সদস্যগণ নেতৃত্ব প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain