শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

আগামী ২৪ তারিখের মধ্যে বইপত্র পৌঁছে দেওয়া হবে-সিলেটে শিক্ষামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর করা হবে। নতুন কারিকুলামের পাইলটিং কাজ চলছে দেশে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দেওয়ায় কথা বলে একটি চিহ্নিত চক্র ধর্মকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ধর্মের ক্ষতি করছে। ধর্মকে বাদ দিয়ে নীতি নৈতিকতা শেখা সম্ভব না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা ভীষণ কঠিন কাজ। তারা যাতে হয়রানির শিকার হতে না হয়, তাই সকলকে সচেতন হতে হবে। ধর্মের ধোঁয়া তুলে অপপ্রচার চালিয়ে শিক্ষক হয়রানির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।

সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল আয়োজিত সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান তালিকা করা। সংস্কার দ্রুত করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৪ তারিখের মধ্যে বইপত্র পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, করোনার ক্ষতি যেভাবে কাটানো হয়েছে, সেভাবে বন্যার ক্ষতি কাটানোর চেষ্টা হবে।

এ সময় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain