শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিলেটে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। একইসাথে হতে পারে বজ্রবৃষ্টিও। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এমন আভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টার মধ্যে সিলেটে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ৮৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তা বাড়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর উত্তরাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain