শিরোনাম :
গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম ‎সিসিকের প্রশাসক বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি

সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে এক বৃদ্ধের। বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার নয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নূর ইসলাম (৭০) এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের মৃত আনছর আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নূর ইসলাম তার বাড়ির পার্শ্ববর্তী জাউল্লা বিলে মাছ ধরতে যান। মাছ ধরতে যাওয়ার পথে বিলের ধারে নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে বিদ্যুতের জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে নূর ইসলামের লাশ নিজ বাড়িতেই আছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হবে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain