শিরোনাম :
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার সিলেটে আজ বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট শাহজালাল মাজার জিয়ারতে প্রতিমন্ত্রী পলক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলেটে হযরত শাহজালাল এর মাজার জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ২ দিনের সফরে সিলেটে পৌঁছেন প্রতিমন্ত্রী। পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দেশের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

এ সময় মন্ত্রীর সাথে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ৫০মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain