শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

প্রতিবন্ধী পরিবারের মধ্যে এসসিবি, কেম্প ও আকবেট’র খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটে প্রতিবন্ধী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ও ইউ.কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের তত্ত্বাবধানে এবং জিডিএফএর সহযোগিতা আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক ছায়েম আহমদ।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টে’র ফ্যাইনেন্স এন্ড অ্যডমিন অফিসার মুফতি তামিসুল কসর আহমদ, আকবেট অফিস সহায়ক মাইকেল তান্নি, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়া অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১শতাধিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে চাল, বুটের ডাল, তেল, চিনি, লবণ, আটা, খাবার স্যালাইন ১ বক্স, হুইল ও গোসলের সাবান ও বেবী দুধ ১ বক্স সহ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মরণকালের ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
মানবতার কল্যাণে প্রতিবন্ধী বানভাসি মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে গণসাক্ষরতা অভিযান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট ও জিডিএফ নিঃস্বার্থে কাজ করছে তা মহতি ও প্রশংসনীয়। বক্তারা, তাদের মত মত প্রতিবন্ধী ক্ষতিগ্রস্ত বঞ্চিত জনগোষ্ঠির সাহায্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain