শিরোনাম :
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩০ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৬৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনের।

গতকাল ২৪ ঘণ্টায় ৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। ৬ হাজার ১০৫টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain