শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে বিদ্যুৎ অফিসে অবস্থান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে দর্জি পাড়া, সোনাপাড়া সহ কয়েকটি এলাকার বাসিন্দারা।

সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় মীরাবাজার এলাকায় বিদ্যুত অফিস প্রাঙ্গনে শত শত এলাকাবাসী এক ঘন্ট অবস্থান কর্মসূচী পালন করে। বিদ্যুত অফিসের কর্তৃপক্ষ না থাকায় তারা মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করেন। এসময় বিদ্যুত অফিসের কর্তৃপক্ষ এলাকাবাসীকে বার বার লোডশেডিং না করে নির্দিষ্ট সময়ে লোডশেডিং করার আশ্বস্থ করলে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।

অবস্থান কর্মসূচীতে এলাকাবাসীরা বলেন, এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সরকার লোডশেডিংয়ের যে নির্ধারিত শিডউল দিয়েছেন সেটি না মেনে কর্তৃপক্ষ প্রতিদিন এক-দেড় ঘন্টা করে পাঁচ-ছয় বার লোডশেডিং করছে। যার কারণে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করতে পারছে না, অন্যদিকে এলাকার বাসা বাড়িতে বার বার লোডশেডিংয়ের ফলে বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানি সহ রান্না করার জন্য পানি পাওয়া যাচ্ছে না। যার কারণে দূর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। শিক্ষার্থীরা লেখাপড়াও করতে পাচ্ছে না। তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোডশেডিংয়ের যে শিডউল দেওয়া হয়েছে সে অনুযায়ী যেন লোডশেডিং করা হয়।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার দিনার খান হাসু, শফিকুর রহমান, সাম বাবু, কুটি দেব, গোপাল চন্দ্র রায়, সুক্রিয় চৌধুরী বাবলু, বিক্রম সিংহ, এজাজ আহমদ, লিমন আহমদ, সাহেদ আহমদ, মৌসুম, তপু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain