শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে ট্রাফিক এর পক্ষ থেকে সচেতনতা লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক পক্ষ শুরু হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) হতে আগামী ৮ আগস্ট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ‘ট্রাফিক পক্ষ জুলাই/২০২২’ চলবে।

এ লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম-সেবার নির্দেশনায় সোমবার নগরীর বন্দর বাজার পয়েন্টে উপস্থিত পথচারী, যানবাহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের এসি (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার, টিআই দেলোশয়ার হোসেন প্রমুখ।

সংক্ষিপ্ত এক বক্তব্যে ট্রাফিকের এসি আতাহারুল ইসলাম তালুকদার সড়ক পরিবহন আইন/২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সকলকে অনুরোধ করেন। ট্রাফিক পক্ষ সফল করতে মহানগরীর সকল নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain