শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

করোনা প্রতিরোধে ইকোয়্যালিটি সোসাইটির কর্মশালা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রাপ্ত) ডাঃ জন্মোজয় দত্ত বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে চিকিৎসা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহণ এবং যারা দু’টি ডোজ নিয়েছেন তাদের বোস্টার ডোজ গ্রহণের আহবান জানান।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন গতকাল ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেট সিভিল সার্জন অফিসের হল রুমে বাংলাদেশ ইকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে এডাব ও ইউনসেফ এর সহযোগিতায় কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন, যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচী, কমিউনিটি লিডারদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ইকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর সভাপতি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান, মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, মাসুদা সুলতানা শাকী ও রেবেকা বেগম রেণু।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাঃ আহমেদ শাহরিয়ার।
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ডাঃ নিশাদ শাম্মি, এডাব সিলেটের জেলা সম্বনয়কারী শওকত হাসান, শিক্ষিকা নমিতা রাণী দে প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহছান আহমদ।
কর্মশালায় বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তোলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ভাইরাসে আক্রান্ত হলে লোকচুরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain