শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

সিলেট বিমানের ময়লার ট্রলিতে ১০ টি স্বর্ণের বার উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ট্রলি থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। তবে স্বর্ণ কে বা কারা নিয়ে এসেছন তা জানতে পারেননি রাজস্ব কর্মকর্তারা। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিলো এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করছিলাম। কিন্তু কোন যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain